সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

খোলস পাল্টে করা সাইবার নিরাপত্তা আইন জনগণ মানবে না: মঈন খান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘জোর করে দেশের জনগণের কণ্ঠরোধ করার জন্য সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে একটা আইন করেছিল। দেশি—বিদেশি চাপে সরকার নাম ও খোলস পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করেছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে বলে, অতীতে কেউ মানুষের কণ্ঠ রোধ করতে পারেনি। আগামীতেও পারবে না।’

সোমবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বিএনপি সমর্থিত সংগঠন প্রজন্ম ’৭১-এর উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘মানুষ ন্যায়, সত্য, সুশাসন, স্বাধীনতা, গণতন্ত্রের পক্ষে কথা বলবে, মানবাধিকারের কথা বলবে এটা কেউ রোধ করতে পারবে না। এই সরকারের এখন মরণকাল চলছে তাই তারা যে আইন বা নির্দেশ দিক তা জনগণের আন্দোলনের মুখে কর্পূরের মতো উড়ে যাবে।’

এদিকে, আজ সোমবার আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কয়েকটি ধারায় বিশেষ পরিবর্তন এনে সাইবার সিকিউরিটি অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ২১ ধারার সাজা আরও কমানোর পাশাপাশি কয়েকটি ধারায় বিশেষ পরিবর্তন এনে সাইবার সিকিউরিটি অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মঈন খান বলেন, ‘গত এক বছর ধরে বাংলাদেশে কঠিন আন্দোলন করেছি, এর চেয়ে কঠিন, শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক আন্দোলন আপনাদের (আওয়ামী লীগ) ইতিহাসে দেখাতে পারবেন না। আমরা এ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। সে কারণে আমাদের আন্দোলনও একশভাগ গণতান্ত্রিক। চলমান শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে নৈতিকভাবে পদত্যাগ করতে বাধ্য করব।’

ব্রিকসের সদস্য পদ না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। এই সরকার বড়াই করে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল, ব্রিকসের মেম্বার হবে। যারা ব্রিকসের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে আমাদের সেই বন্ধুরাষ্ট্র কেন আজকে আমাদের প্রত্যাখ্যান করেছে? আসলে দেশে কি হচ্ছে তারা সব জানে এবং বাস্তবতাকে তারা অস্বীকার করতে পারেনি। ব্রিকসের সদস্য পদ না পাওয়ার কারণ দুর্নীতি। যেভাবে বিশ্ব পরিমণ্ডল থেকে প্রত্যাখ্যান হয়েছি আমাদের জন্য লজ্জার।’

সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit