বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

মাধ্যমিক শিক্ষা অফিসারের বদলীর দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৩৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সাবেক ছাত্র শিবির ও জামাত নেতা সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী‘র ব্যাক্তিগত আক্রোশে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের সাথে অসদাচরণ, ছাত্রীদের সাথে বাজে মন্তব্য করায় তাঁর বদলীর দাবীতে এক মানববন্ধন করেছে। সোমবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব মোড়ে বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী ১৯৮৭ সনে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে জিএস পদে নির্বাচন করেছে। বর্তমানে আড়ালে থেকেই জামাতে ইসলামী এর কার্যক্রম পরিচালনা করে। ব্যক্তি আক্রোশের মাধ্যমে চলমান এইএসসি পরীক্ষা কেন্দ্রে গিয়ে ছাত্রলীগের শিক্ষার্থীদের সাথে মানসিক নির্যাতন করে। এছাড়া মেয়েদের হলে গিয়ে নানা ধরনের মন্তব্য করার কারনে গ্রামের সাধারণ শিক্ষার্থীরা লজ্জাবোধ করছে প্রতিনিয়ত।

ওই শিক্ষা অফিসারের এহেন আচরণে ক্ষুব্ধ অনেক শিক্ষার্থীরা। আমরা শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারির বদলী চাই।শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রাশেদুল ইসলাম, আমিনুল ইসলাম, সুমন দাস, জহুরা খাতুন, ফজলুর রহমান, আব্দুল কাদির, জহিরুল ইসলাম প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit