রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

দোয়া চাইলেন তাসকিন, খেলতে চান ফাইনাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৪২ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ দুপুর ১২টা ৫৫ মিনিটের একটি ফ্লাইটে তারা দেশ ত্যাগ করেন। শুধু অসুস্থতার কারণে যেতে পারেননি সহ-অধিনায়ক লিটন দাস। ভিসা জটিলতায় দলের সঙ্গে ফ্লাইটে জায়গা হয়নি তানজিম হাসান সাকিবেরও। তবে বাকিরা ছিলেন একসঙ্গে।

রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমের সামনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাসকিন আহমেদ। বিমানবন্দরে তিনি বলেছেন, ‘সামনে যেহেতু বিশ্বকাপও আছে, আমাদের লক্ষ্য, সবাই সেরা ক্রিকেটটা খেলে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া। এটা অসম্ভব কিছু না। সবাই দোয়া করবেন আমরা যেন সেরা ক্রিকেটটা খেলতে পারি।’

আজ বিমানবন্দরে নিজেদের লক্ষ্য জানাতে গিয়ে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি।’এর আগে বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে মনে করিয়ে দিতেই তাসকিন জানালেন এবার চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।

তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে। মূল জিনিসটা হল ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। সবাই দোয়া কইরেন আমরা যেন সেরা ক্রিকেট খেলতে পারি।’

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit