বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ

দুর্গাপুরে জাতীয় কবির প্রয়াণ দিবস পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৩১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। রোববার সন্ধ্যায় আলোচনা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে নৃত্য শিক্ষক মালা মার্থার সঞ্চালনায় একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং এর সভাপতিত্বে ‘‘আমাদের কবি আমাদের অহংকার’’ এই প্রতিপাদ্যে আলোচনা করেন, আদিবাসী লেখক ও গবেষক প্রিন্সিপাল মনীন্দ্রনাথ মারাক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রভাষক ড. আব্দুর রাশিদ, সাবেক পৌর মেয়র শ. ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আবদুল্লাহ হক, আওয়ামীলীগ নেতা মো. আলী আসগর, পৌর কাউন্সিলর ইব্রাহীম খলিল টিপু প্রমুখ।

গীতিকার সুজন হাজং বলেন, কবি নজরুলের অমর সৃষ্টি ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান’। এই গান এবং বিদ্রোহী কবিতার দিকে তাকালেই মানবজাতির জন্য তিনি কী ইঙ্গিত করেছেন তা পরিষ্কার বোঝা যায়। কবি আজীবন সংগ্রাম করেছেন শোষিত-বঞ্চিত মানুষের পক্ষে। তার গান ও কবিতা আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রেরণা জুগিয়েছে। তার বিদ্রোহী কবিতা আমাদের ধরিত্রীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে শেখায়। নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির সৃষ্টি তুলে ধরতে সকলকে আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit