রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, এক গ্লাস উন্নয়ন চায়: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : গণতন্ত্রের চেয়ে উন্নয়নকে এগিয়ে রাখতে চান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, আমার বিশ্বাস মানুষ এখন উন্নয়নে আগ্রহী। মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, তারা এক গ্লাস উন্নয়ন চায়। গণতন্ত্রের চেয়ে আমাদের খাবারের ওষুধ, টয়লেট বেশি জরুরি।

জাতীয় ঐক্যের বিষয়ে মন্ত্রী বলেন, ভালো কাজের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। সরকার উদার নীতিতে বিশ্বাস করে। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার সবার উন্নয়নের জন্য কাজ করে। ক্ষুধা ও দারিদ্র কমিয়ে আনা কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি যোগ করেন, ‘ক্ষমতার জন্য নয়, ভালো কাজের জন্য কৌশলের মতভেদ থাকা উচিত নয়। আমাদের নেতৃত্ব ভালো কাজের জন্য। ‘

দেশে বৈষম্য আছে স্বীকার করে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে এখনও ৪ থেকে ৫ শতাংশ মানুষ অসহনীয় দারিদ্রতার মধ্যে আছে। সরকার সেটা কমানোর লক্ষে এখন কাজ করছে। দেশে বৈষম্য আছে, কথাটি সত্য অনেকে বলছে দেশে বৈষম্য বেড়েছে। এই বৈষম্যের পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে শিক্ষা, সম্পদ, যারা আগে থেকেই শিক্ষাতে এগিয়ে তারাই পরবর্তীতে সম্পদের মালিক হয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, এনডিসি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবরাক। অনুষ্ঠানের আয়োজন করে সূচনা, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকেএইড।
 

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit