রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

২০ কোটির প্রস্তাব প্রত্যাখ্যান: বিপিএলে খেলবেন বাবর আজম!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ১০ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর শুরুর সম্ভাবনা রয়েছে। একই সময়ে আরব আমিরাতের আইএলটি-২০ এবং দক্ষিণ আফ্রিকার এসএটি-২০ ফ্র্যাঞ্চাইজি আসর মাঠে গড়ানোর কথা।

আরব আমিরাতের আইএলটি-২০ লিগের একটি দল বড় অংকের প্রস্তাব দিয়ে রেখেছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। টাকার অংকটা ১৫০ মিলিয়ন রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা।

তবে বাবর নাকি এতবড় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। আইএলটি-২০তে খেলবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন। তার চেয়েও চমকপ্রদ খবর— বাবরকে ওই সময় দেখা যেতে পারে বাংলাদেশের বিপিএলে। পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে এমন তথ্য।

আইএলটি-২০ লিগের দ্বিতীয় আসর মাঠে গড়াবে ১৯ জানুয়ারি। আগের আসরে কোনো পাকিস্তানি ক্রিকেটার খেলেননি। তবে এবার শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান এবং বাবর আজমকে কিনে নিয়েছে ডেজার্ট ভাইপার্স নামের দল।

বাবরকেও একটি দল কিনতে চেয়েছিল। লিগের শুভেচ্ছাদূত বানানোর প্রস্তাবও ছিল। চুক্তির কিছু দিক চূড়ান্ত করা হলেও, অর্থপ্রদানের শর্তাবলি এবং ইমেজ রাইটস নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। ফলে বাবর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

ওই সময়টায় বাবর খেলতে পারেন বিপিএলে। মোহাম্মদ রিজওয়ান তো বিপিএলের সর্বশেষ আসরে ছিলেন, এবারও থাকবেন বলে আশা করা যাচ্ছে।

২০১৭ সালে সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল খেলে গেছেন। সব ঠিক থাকলে আগামী আসরেও দেখা যাবে পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারকে। 

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit