শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

সৌরভের বিশ্বকাপ দলে আছেন যারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : আসছে ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল তৈরি করলেন সৌরভ গাঙ্গুলি। দেশটির সাবেক অধিনায়ক তার পছন্দের স্কোয়াডে রেখেছেন লোকেল রাহুল, শ্রেয়াস আইয়ারকে। চোট কাটিয়ে যারা এশিয়া কাপের দলেও জায়গা করে নিয়েছেন।

তবে সৌরভের দলে ঠাঁই পাননি তিলক বর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ ও সঞ্জু স্যামসন। প্রথম দুজন এশিয়া কাপের স্কোয়াডে রয়েছেন। সঞ্জুও আছে রিজার্ভ হিসেবে।

ভারতের টপ অর্ডারে সৌরভের পছন্দ রোহিত শর্মা, শুভমান গিল ও ইশান কিষানকে। মিডল অর্ডার তিনি সাজিয়েছেন অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে। রেখেছেন বিরাট কোহলি, রাহুল, আইয়ার ও সুর্যকুমার যাদবকে।

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া থাকছেন। স্পিন বোলিং অলাউন্ডার হিসেবে থাকছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। স্পেশালিস্ট স্পিনার হিসেবে সৌরভের স্কোয়াডে রয়েছেন কুলদিপ যাদব।

তিলক ভর্মাকে নিজের পছন্দের স্কোয়াডে না রাখলেও সৌরভ জানিয়েছেন কোনো ব্যাটার চোট পেলে তার জায়গায় তিলককে আনবেন তিনি। আর কোনো পেস বোলার চোট পেলে ঢুকবেন প্রসিদ্ধ কৃষ্ণা। স্পিনারদের কেউ চোট পেলে সুযোগ পাবেন যুজবেন্দ্র চাহাল।

এশিয়া কাপের দলে চাহালের সুযোগ না পাওয়া নিয়ে সমালোচনা আছে। সৌরভও অবশ্য তাকে নিজের পছন্দের বিশ্বকাপ দলে রাখেননি। নেই অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনও।

সৌরভের পছন্দের বিশ্বকাপ স্কোয়াড

রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঈশান কিশন, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, অক্ষর পাটেল, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরা, শার্দুল ঠাকুর।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit