শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

দুর্গাপুরে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৪২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কাকৈরগড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ি ও আওয়ামীলীগ নেতা মোঃ মফিজ উদ্দিন তালুকদার। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি এবং আমার এলাকার আব্দুল কাদির মিলে ঝাঞ্জাইল বাজার এলাকায় ১.০৭ একর জমি খরিদ করে ১০টি গুদাম ঘর নির্মাণ করি। সেইসাথে বিগত ২৩ বছর ধরে বিভিন্ন ব্যবসায়ির কাছে ওই দোকানঘর ভাড়া দিয়ে ভোগদখল করে আসছি। এর পর থেকে ওই এলাকার মৃত শমশের আলীর ছেলে আব্দুল কাদির মুন্সি আমার উপর বিভিন্ন মামলা করে আমাকে হয়রানি শুরু করে। এছাড়া চিহ্নিত সন্ত্রাসীদ্বারা আমাকে এবং আমার মার্কেটের ভারাটিয়াদের নানাভাবে হয়রানি সহ হুমকি প্রদান করছে প্রতিনিয়ত।

তিনি আরো বলেন, ওনার দখলে থাকা জায়গাতে আব্দুল কাদির মুন্সি ও তার সন্ত্রাসী বাহিনী জোর পূর্বক দুইটি ঘর নির্মান করে। এসময় উভয় পক্ষের মাঝে দ্বন্দ হয় পরবর্তিতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার নামে মিথ্যে পত্রিকায় সংবাদ প্রচার করে। শুধু তাই নয়, ভিডিও এডিটিং এর মাধ্যমে আমার ছবি বসিয়ে ফেসবুকের মাধ্যমে ভিডিও প্রচার করে যাহা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আব্দুল কাদির মুন্সির অবৈধ দখলের বিরুদ্ধে দুর্গাপুর সিনিয়র সহকারী জজ আদালতে ২৯০/২৩ মোকদ্দমা দায়ের করলে, বিজ্ঞ আদালত অন্তবর্তী কালীন নিষেধাজ্ঞা প্রদান করেন। নিষেধাজ্ঞা পাওয়ার পর বিবাদী আব্দুল মতিন আদালতের আদেশ অমান্য করে জোরপুর্বক ওই ঘরে প্রবেশ করে ঘরের সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়। আমি আমার উপর সমস্ত মিথ্যা অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানাই সেইসাথে সন্ত্রাসীদের সঠিক বিচার দাবী জানাই।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. সামছুর রহমান, মো. লালচান তালুকদার, মো. মোশারফ হোসেন তালুকদার, মো. সাদেকুল ইসলাম প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit