মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

 মওদুদের স্ত্রী হাসনা মওদুদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত: কাদের মির্জা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৩৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেেছেন,  বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদের স্ত্রী হাসনা মওদুদ বলেছেন, সাঈদীকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। এ বক্তব্যের জন্য হাসনা মওদুদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত।

এ সময় তিনি ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবি জানান । সোমবার (২১ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কাদের মির্জা বলেন, ২১ আগস্টের মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু আমি এ সমাবেশ থেকে বলবো তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক। তা না হলে নিহত ২৪ জনের পরিবারসহ জাতি এ বিচার পাবে না।

মেয়র মির্জা বলেন, ২১ আগস্ট খুনিরা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃত্বকে বিলীন করে দিতে চেয়েছিল। নেতারা মানববর্ম দিয়ে নেত্রীকে বাঁচিয়েছে। আমাদের নেতা ওবায়দুল কাদেরও সেদিন রক্তাক্ত হয়েছিল। আর বিএনপি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এটাকে দিয়ে জজমিয়া নাটক সাজিয়েছে।

জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি আলেম-ওলামা ছিলেন। কিন্তু দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী হলেও আমাদের দলের কেউ কেউ তার জন্য দরদ দেখাচ্ছেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।  

তিনি আরও বলেন, উন্নয়ন যা হয়েছে আমরা সন্তুষ্ট। তবে কিছু ক্ষেত্রে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আজকে দ্রব্যমূল্য বাড়ছে আর কমছে, বিদ্যুৎ আসছে আর যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী আপনি কোথায়? বিএনপি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ঢাকায় ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে এসব দেখতে হবে। ভারত-আমেরিকা কি বললো তা শোনার দরকার নেই। আমাদের দেশে কে নেতৃত্ব দেবে আর কে সরকার গঠন করবে তা দেশের জনগণই নির্ধারণ করবে। জনগণের সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে।

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit