শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

গ্রেনেড হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১১৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সোমবার সকালে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদার, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, সাবেক পৌর মেয়র শ. ম জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ:সভাপতি আলী আসগর, সহ:সভাপতি এড. মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহ:সভাপতি পাভেল চৌধুরী, ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শফিকুল আলম সহ উপজেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিভীষিকাময় ২১ শে আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রতিবাদ সভা শেষে ২১ আগস্ট এর গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit