বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা

কেন্দ্রীয় মস্কোতে ইউক্রেনের হামলা, ভবন ক্ষতিগ্রস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সেন্ট্রাল মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে করে ড্রোনের আঘাতে মস্কোর একটি ভবনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা।

শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।

টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে এক বিবৃতিতে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, স্থানীয় সময় শুক্রবার (১৮ আগস্ট) ভোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোনকে গুলি করে ভূ-পাতিত করার পরে ড্রোনের ধ্বংসাবশেষ শহরের এক্সপো সেন্টারে গিয়ে পড়ে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।

ক্রেমলিন থেকে ৫ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এক্সপো সেন্টারটি যে কোন বড় প্রদর্শনীর বা বাণিজ্য অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়ে থাকে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টার দিকে মস্কো ও আশপাশের এলাকায় ড্রোন হামলা চালায় ইউক্রেন। এ সময় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ড্রোনটিকে প্রতিরোধ করার চেষ্টা করলে তা পথ পরিবর্তন করে ও মস্কোর ক্রাসনোপ্রেসনেনস্কায়া বাঁধ এলাকায় একটি অনাবাসিক ভবনে গিয়ে পড়ে।

মস্কোর মেয়র আরও জানান, জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে রয়েছে। তবে এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

রুশ বার্তাসংস্থা তাস জানায়, এ হামলার কারণে মস্কোর ভনুকোভোর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের আকাশসীমা সংক্ষিপ্তভাবে বন্ধ ছিল। ফলে বিমান চলাচল সাময়িকভাবে বিলম্বিত হয়েছিল।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit