বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা

দাপুটে জয় সেন্ট লুসিয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : হার দিয়ে এবারের সিপিএল শুরু হলেও ঘুরে দাঁড়াতে সময় নিল না সেন্ট লুসিয়া কিংস। নিজেদের দ্বিতীয় ম্যাচে বার্বাডোজ রয়্যালসকে তারা হারাল বড় ব্যবধানে। বাংলাদেশ সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ৫৪ রানের জয় তুলে নেয় সেন্ট লুসিয়া। তাদের দেওয়া ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৭ রানে গুটিয়ে যায় বার্বাডোজের ইনিংস।

ফ্যাফ ডু প্লেসির নেতৃত্বাধীন সেন্ট লুসিয়া বড় স্কোর পেয়েছে সম্মিলিত ব্যাটিংয়ে। দুইশ ছাড়ানো স্কোর গড়লেও দলটির ইনিংসে কোনো ফিফটি নেই!

সর্বোচ্চ ৪৭ রান করেছেন শন উইলিয়ামস। এই জিম্বাবুইয়ানের ৩০ বলের ইনিংসে ছিল ৩ চার ও ২ ছক্কা। অধিনায়ক ডু প্লেসি ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন। জনসন চার্লস খেলেছেন ১৯ বলে ৩০ রানের ইনিংস। সুবাদ ৬ উইকেটে ২০১ রানের পুঁজি গড়ে সেন্ট লুসিয়া কিংস। বার্বাডোজের পক্ষে ৪ উইকেট নেন জেসন হোল্ডার।

লক্ষ্য তাড়া করতে নেমে ২১ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বার্বাডোজ। ৫৫ রানে পতন হয় ষষ্ঠ উইকেটের। এক পর্যায়ে একশর কমে গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। কিন্তু শেষ দিকে নইম ইয়াং ৩৯ বলে ৪৮ রানের ইনিংস খেলে দলের স্কোর দেড় শর কাছাকাছি নিয়ে যান।

ইনিংসের শেষ বলে নইম আউট হলে ১৪৭ রানে অলআউট হয় বার্বাডোজ। দলটির পরাজয় অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছিল আরও আগেই। সেন্ট লুসিয়ার পক্ষে ম্যাথিউ ফর্ডে ৩ ওভারে ১২ রান খরচায় ৩ উইকেট নেন। বার্বাডোজের টপ অর্ডার গুঁড়িয়ে দেওয়ার কাজটা তিনিই করেন। ম্যাচসেরার পুরস্কারও তাই হাতে উঠেছে তার।

কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit