বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

আজই আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে চুক্তি জামালের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : সব জল্পনার ইতি টেনে আর্জেন্টিনার ক্লাবেই পাড়ি জমাতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। খেলবেন দেশটির তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে। এরই মধ্যে জামালের স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেছে। বাংলাদেশ সময় শুক্রবার রাতেই সম্পন্ন হবে চুক্তির আনুষ্ঠানিকতা।

শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে স্বাস্থ্য পরীক্ষার একটি ভিডিও পোস্ট করেছেন জামাল। ৩৩ বছর বয়সী মিডফিল্ডার ক্যাপশনে লিখেছেন, ‘নতুন ক্লাবে স্বাস্থ্য পরীক্ষা’। সংবাদ মাধ্যমকেও জামাল নিশ্চিত করেছেন আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে চুক্তি হতে যাওয়ার বিষয়টি। খুদে বার্তায় জানিয়েছেন, ‘আগামীকাল দুপুর স্থানীয় সময় ১২ টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) ক্লাবের সঙ্গে আমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান’।

ডেনমার্ক প্রবাসী জামাল অনেক দিন ধরেই বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নিয়মিত। সবশেষ মৌসুমে তিনি শেখ রাসেল ক্রীড়াচক্রে খেলেছেন। বাংলাদেশের ফুটবলার হিসেবে দেশের বাইরে লিগ খেলার অভিজ্ঞতা তার আগেও হয়েছে। ২০২১ সালে খেলেছিলেন কলকাতা মোহামেডানের হয়ে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৩,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit