বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

কুখ্যাত যে কারাগারে রাখা হতে পারে ট্রাম্পকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর জর্জিয়া অঙ্গরাজ্যের ফল পরিবর্তনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই মামলায় চলতি সপ্তাহেই ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে সহিংসতা, ভূয়া তথ্য উপস্থাপনসহ মোট ৪১টি অভিযোগ আনা হয়। 

এই মামলায় আগামী ২৫ তারিখ ডোনাল্ড ট্রাম্পকে জর্জিয়া অঙ্গরাজ্যের আদালতে হাজিরা দিতে হবে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় ফৌজদারি আদালতে হাজিরা দেয়ার আগে ট্রাম্পকে কয়েক ঘণ্টা কারাগারে কাটাতে হবে। এরইমধ্যে জর্জিয়া কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, ট্রাম্প ও তার সঙ্গী অন্য ১৮ আসামিকে আটলান্টার কুখ্যাত ফুলটন কাউন্টি কারাগারে রাখা হতে পারে। কয়েক ঘণ্টার কথা বলা হলেও অনেকেই বলছেন, কুখ্যাত কারাগারটিতে সপ্তাহ, মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত কাটাতে হতে পারে ট্রাম্পকে।
এমনকি দণ্ডিত হলে তাকে কারাগারে দীর্ঘ সময় থাকতে হতে পারে। আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের ২০২২ সালের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, কুখ্যাত ফুলটন কারাগারে শত শত আসামি ৯০ দিনের বেশি সময় বন্দী ছিলেন। কারণ হিসেবে বলা হয়, তখনও তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি বা তারা নিজেদের জামিনের জন্য মুচলেকা হিসেবে পর্যাপ্ত অর্থ পরিশোধ করতে পারেননি।
 
জর্জিয়ার আগে নিউইয়র্ক, ফ্লোরিডা ও ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit