বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

দলে থাকতে হলে খেলতে হবে আক্রমণাত্মক ক্রিকেট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শ্রীলঙ্কাকে আক্রমণাত্মক ক্রিকেট খেলে হারিয়েছিল পাকিস্তান। ‘পাকবল’ নামের সেই কৌশলে ২৯ বছর পর টেস্টে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করেন বাবর আজমরা। এই কৌশল শুধু সাদা পোশাকেরর সংস্করণেই আটকে না রেখে ওয়ানডেতেও নিয়ে আসতে চান তারা। ক্রিকেটারদের কাছে পাকিস্তানের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নের এটা কোনো অনুরোধ নয়, বরং দলে থাকতে হলে এই চাহিদা পূরণ করেই থাকতে হবে।

ব্র্যাডবার্ন স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, দলে থাকতে হলে কীভাবে খেলতে হবে, ‘আমরা নেটে দেখানোর জন্য অনুশীলন করছি না। আমরা এই স্কিলটা ম্যাচে দেখাতে চাই। আর এটা খেলোয়াড়দের প্রতি কোচের কোনো অনুরোধ নয়। দলে থাকার জন্যই এমন খেলা প্রয়োজন। কারণ, এভাবেই খেলাটা বৈশ্বিকভাবে এগিয়ে যাচ্ছে। আমরা জেতার মতো ক্রিকেট খেলতে চাই। খেলোয়াড়দের কাছ থেকে আমাদের চাওয়াটা এমন হতে হবে। খেলাটা সামনে এগিয়ে যাচ্ছ। আর আমরা সেখানে নেতৃত্ব দিতে চাই।’

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে নতুন কৌশলে খেলার জন্য আলাদা অনুশীলনও করেছে পাকিস্তান। লাহোর ও করাচিতে হওয়া সবশেষ দুই অনুশীলন ক্যাম্পে গুরুত্ব দেওয়া হয়েছে আক্রমণাত্মক ক্রিকেটকে। পাকিস্তানের প্রধান কোচ ম্যাচে এই অনুশীলনের প্রতিফলন দেখতে চান। ওয়ানডে ক্রিকেটে মাঝের ওভারে সাধারণত ব্যাটসম্যানরা একটু ধীরগতিতে খেলেন। পাকিস্তান এই মিডল ওভারেই আগ্রাসী হতে চায়। পাকিস্তানের প্রধান কোচ জানালেন শুধু ব্যাটিংয়ে নয়, বোলিং ও ফিল্ডিংয়েও আক্রমণাত্মক হবে তার দল।

ব্র্যাডবার্ন বলেন, ‘একভাবে দেখলে দল নির্বাচনটা কঠিন। তবে আমাদের কাছে দল নির্বাচন করা খুব বেশি কঠিন মনে হয়নি। মানে বলতে চাচ্ছি, আমাদের একাদশ ও ব্যাটিং কৌশল কী হবে, তা সম্পর্কে স্পষ্ট ধারণা আছে। আমাদের ধারণা আছে আমরা কখন আক্রমণ করতে চাই, বিশেষ করে, মিডল ওভারে। মিডল ওভারের দিকে আক্রমণের জন্য আমরা সামর্থ্য বাড়ানোর চেষ্টা করছি। শুধু ব্যাটিংয়ে নয়, বোলিং ও ফিল্ড প্লেসিংয়েও। বল হাতে তখন আমরা উইকেট নিতে চাই।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit