রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

কারাগারে ইমরানের সঙ্গে দেখা করার পর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে জিজ্ঞাসাবাদ করেছে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (জেআইটি)। তোশাখানা মামলার বিষয়ে তদন্ত দলের প্রশ্নের জবাব দিতে মঙ্গলবার (১৫ আগস্ট) ইসলামাবাদের ডিআইজি অফিসে যান তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, গতকাল অ্যাটক কারাগারে স্বামী ইমরান খানের সঙ্গে দেখা করেন বুশরা বিবি। এ সময় তারা প্রায় দুই ঘণ্টা কথা বলেন। এরপর পিটিআইয়ের আইনি দলের সঙ্গে ডিআইজি অফিসে পৌঁছান বুশরা বিবি।

সূত্র জানায়, দায়রা আদালত বুশরা বিবিকে তদন্ত দলে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে পিটিআইয়ের আইনি দলের সদস্য কুরআতুল আইন বলেন, বুশরা বিবিকে প্রায় ২০ মিনিট জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে ২০টি প্রশ্ন করা হয়। তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন।

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৩,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit