রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কে জোর দুই কংগ্রেসম্যানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন। এই সফরে তারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দিয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস জানায়, কংগ্রেস প্রতিনিধি রিচ ম্যাককরমিক ও এড কেইস বাংলাদেশ ছেড়েছেন। বাংলাদেশ সফরকালে তারা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সংসদ সদস্য ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

দুই কংগ্রেসম্যান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। তারা সেখানে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে এই সফর।

ঢাকা সফরকালে দুই কংগ্রেসম্যান ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনও করেন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য ১২ আগস্ট চার দিনের সফরে বাংলাদেশে আসেন। এদের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও অপরজন রিপাবলিকান পার্টির রিচ ম্যাকরমিক।

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit