বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ

দুর্গাপুরে জাতীয় শোকদিবস পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৮৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যেগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পুষ্পার্ঘ্য অর্পন শেষে উপজেলা ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, অফিচার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এমদাদুল হক খান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, আ‘লীগ নেতা আব্দুল হান্নান বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

এছাড়া উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সফিক এর সঞ্চালনায় সভাপতি ওসমান গণি তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মানু মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আ‘লীগ নেতা আব্দুল হান্নান, সাদ্দাম আকঞ্জি, বিপ্লব মজুমদার। আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশাল গণভোজের আয়োজন করা হয়। অপরদিকে সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, উপজেলা শিল্পকলা একাডেমি, বঙ্গবন্ধু পরিষদ, দুর্গাপুর প্রেসক্লাব, ঘাতক দালাল নির্মুল কমিটি পৃথক কর্মসুচীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করেছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশের সকল অপশক্তি রোধে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সকলেই নতুন করে শপথ নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৩,/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit