মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

শ্বশুর বাড়িতে জামাইয়ের রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৭৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে শ্বশুর বাড়িতে বিষপানে এক জামাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত মো.বিপুল মিয়া (২৬) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার চর ধুরুয়া গ্রামের মো.মজিবুর রহমানের ছেলে। সোমবার (১৪ আগস্ট) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  এর আগে, গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবগ্রামের নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোবার দুপুরের দিকে বিপুল ঢাকা থেকে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। এরপর তার স্ত্রী পিংকি স্বামীর সাথে কথা বলে রান্নাবান্নার কাজে রান্নাঘরে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে তার স্বামী পরিবারের সদস্যদের অজান্তে এক গ্লাস পানি পান করে বিছানায় শুয়ে ছিলেন। ১০-১৫ মিনিট পরে তার স্ত্রী দেখেন তার স্বামী চটপট করতেছে। পরে বিষের গন্ধ পেয়ে তার স্ত্রী ও শাশুড়ি শৌরচিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের আগে মারা যায় সে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।  ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit