সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ; নারীসহ দগ্ধ ৬ 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৩৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন নারীসহ ৬ জন। পরে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী। এরআগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- কমলা বেগম (৫০), সাবিনা বেগম(৪০), সাদিকুল ইসলাম (২৮), হাসেম আলী (৪৫), নজরুল ইসলাম (৪৫) ও মহসিন(২৭)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, মধ্যরাতে আশুলিয়া থেকে দগ্ধ অবস্থায় নারীসহ ছয়জনকে আমাদের এখানে নিয়ে আসা হয়। এদের মধ্যে কমলা বেগমের শরীরের ২০ শতাংশ, সাবিনা বেগমের শরীরের ৫০ শতাংশ, সাদিকুল ইসলামের শরীরের ৫০ শতাংশ, হাসেম আলীর শরীরের ৪৫ শতাংশ, নজরুল ইসলামের শরীরের ৪৫ শতাংশ ও মহসিনের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। সবাই জরুরি বিভাগের অবজারভেশনে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।দগ্ধ সাবিনার স্বামী মোতালেব হোসেন জানান, এই এলাকার শফিকের সেমি পাকা বাড়িতে অনেকেই ভাড়া থাকেন। রাতে কাপড়ের দোকান থেকে বাসায় ফিরছিলাম এই সময় হঠাৎ করে বিকট শব্দ শুনতে পাই। বাসায় গিয়ে দেখি আরো কয়েকটি ঘরে আগুন জ্বলছে এবং প্রচণ্ড ধোয়া বের হচ্ছে। আশেপাশে ভাড়াটিয়াদের সহযোগিতায় আমার স্ত্রীসহ ছয়জনকে বের করে আনা হয়। পরে তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।এবিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, শনিবার রাতে ওই বাসায় রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় একাধিক পরিবারের প্রায় ৬ জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে  গ্যাস সিলিন্ডারের ক্যাপের লিকেজ থেকেই গ্যাস ছড়িয়ে পড়েছিল। রান্নার সময় আগুনের স্পর্শ পেতেই তা নিমিষেই ছড়িয়ে পড়ে বলে এই দুর্ঘটনা ঘটে।

 

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৩,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit