মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

বাড়ি ফেরার পথে বজ্রপাতে মাদরাসা ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৫০ Time View
নোয়াখালী প্রতিনিধি  : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মো.নিহাজ উদ্দিন (১৪) উপজেলার হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের তোতারগো বাড়ির মো.দিদার উদ্দিনের ছেলে।  
শনিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার আহমদ মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহত নিহাজ স্থানীয় আহমদ মিয়া বাজার নূরানী হেফজ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল ৯টার দিকে মাদরাসা ছুটি হওয়ার পর মাদরাসা থেকে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় নিহাজ।  
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  ঘটনার পরপরই মরদেহ নিহতের স্বজনেরা বাড়ি নিয়ে যায়।  

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit