রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

দক্ষিণে নদ-নদীর পানি বিপৎসীমার নিচে, শঙ্কা উত্তরে

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৫০ Time View

ডেস্ক নিউজ : দক্ষিণাঞ্চলে সাঙ্গু, মাতামহুরীসহ অন্যান্য নদ-নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে। ফলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ায় বাড়ছে বন্যার আশংকা।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে সুরমা-কুশিয়ারা ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির সমতল হ্রাস পাচ্ছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে ওই সময়ে এই অঞ্চলের প্রধান নদীগুলোর (সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, ভুগাই, কংশ, মনু, খোয়াই) পানির সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে আগামী দুই দিনে এই অঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীগুলোর পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। তিস্তা নদী ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং আগামী দুই দিনে ধরলা নদী কুড়িগ্রাম ও দুধকুমার নদ পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

পাউবো জানিয়েছে, বিভিন্ন নদ-নদীতে তাদের পর্যবেক্ষণাধীন ১০৯টি স্টেশনের মধ্যে পানির সমতল বেড়েছে ৬৫টিতে, কমেছে ৩৮টিতে আর অপরিবর্তিত আছে ছয়টি স্টেশনের পানির সমতল।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit