শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চকরিয়ায় ৭২ ঘন্টায় বিভিন্ন ইউনিয়ন থেকে ১৩ জনের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৫৫ Time View
এম রায়হান চৌধুরী  চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা বন্যা, সড়ক দূর্ঘটনা ও পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। গত সোমবার (৭ আগস্ট) মাতামুহুরী নদীর লক্ষ্যারচর পয়েন্টে লাঁকড়ি ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় শাহা আলম (৩৫) নামে এক যুবক। ৩দিন পর খুটাখালী থেকে ভাসমান অবস্থায় শাহা আলমের লাশ উদ্ধার হয়। একই দিন বরইতলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড বড়ঘোনা এলাকায় মাটির ঘরের দেয়াল চাপায় মো. সাবিদ (৫) ও তাবাচ্ছুম (১) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৯আগস্ট) সকাল ৯টার দিকে মানিকপুর এলাকা থেকে বন্যার পানিতে ডুবে মারা যাওয়া আনোয়ার হোসেন (৭০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়। আনোয়ার আগের দিন সকাল থেকে নিখোঁজ ছিলেন।

একইদিন রাত ১০টার দিকে বিএমচর ইউনিয়নের উত্তর বহদ্দারকাটা এলাকায় বন্যার পানিতে ডুবে যাওয়া সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বাবা ও দুই ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। অপরদিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হাজী রওশন আলী পাড়া এলাকায় রেললাইনের কালভার্ট থেকে বন্যার পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় মো. আসিফ (১২) নামে এক শিশু। তার লাশ ১০ আগষ্ট বিকালে একই স্থান থেকে উদ্ধার করা হয়। এদিকে বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে বদরখালী ইউনিয়নের গোঁয়াখালী এলাকা থেকে মো. জিহান (১২) নামে বন্যার পানিতে ভাসমান এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।

এছাড়াও উপজেলার হারবাং ও সাহারবিল ইউনিয়ন থেকে সড়ক দূর্ঘটনা ও ভাসমান অবস্থায় পৃথক ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, বন্যার পানিতে ডুবে ও সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে এবং সড়ক দূর্ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। ৭২ঘন্টায় এত মৃত্যুর ঘটনা এবার প্রথম।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit