শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

ইকুয়েডরে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে তার প্রচার অনুষ্ঠানে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় দেশটির কুইটো শহরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় (সাবেক টুইটার) ফার্নান্দোর মৃত্যুর খবর নিশ্চিত করেন ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো। এ হত্যাকাণ্ডে ক্ষুব্ধ এবং হতবাক জানিয়ে লাসো বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।‘

এ সময় এক্স বার্তায় ফার্নান্দোর স্ত্রী এবং কন্যাদের প্রতি আমার সমবেদনা জানান লাসো।

দেশটির প্রধান সংবাদপত্র এল ইউনিভার্সো জানায়, মাথায় তিনটি গুলি করে হত্যা করা হয় ফার্নান্দোকে। নির্বাচনী প্রচারণা শেষে গাড়িতে উঠতে যাচ্ছিলেন তিনি। এমন সময় একজন লোক এগিয়ে এসে তার মাথায় গুলি করে।

৫৯ বছর বয়সী ফার্নান্দো একজন মধ্যপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি দেশটির মুভিমিয়েন্তো কনস্ট্রুয়ে দলের নেতা এবং একজন সাবেক সাংবাদিক। তিনি এবং তার দলকে মাদক পাচারের সঙ্গে যুক্ত একটি গ্যাংয়ের নেতা হুমকি দিচ্ছেন বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ভিলাভিসেনসিও।

এদিকে ইকুয়েডরের অ্যাটর্নি জেনারেলের দপ্তর এক বার্তায় জানায় ফার্নান্দোকে গুলি করার ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে আহত হওয়ার পর মারা যান।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit