রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

চ্যাম্পিয়ন্স লিগে বাবার ক্লাবের বিপক্ষে ছেলের হ্যাটট্রিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার (২ আগস্ট) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইংয়ের দ্বিতীয় রাউন্ডের খেলায় আইসল্যান্ডের চ্যাম্পিয়ন ব্রেইডাব্লিককে ৬-৩ গোলে হারিয়েছে ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেন। সে ম্যাচে হ্যাটট্রিক করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন আইসল্যান্ডের ১৮ বছর বয়সী তরুণ খেলোয়াড় ওরি স্টেইন ওসকারসন।

মজার বিষয় হলো, ওসকারসন এই হ্যাটট্রিকটি করেছেন তার বাবার ক্লাবের বিপক্ষেই। ব্রেইডাব্লিকের কোচ ওসকার থরভাল্ডসন সম্পর্কে ওসকারসনের বাবা। শুধু তাই নয়, এই তরুণের ফুটবলে হাতেখড়িও সাবেক ফুটবলার বাবার অধীনেই হয়েছিল। মাত্র ১৩ বছর বয়সে  ওসকারসনের সিনিয়র ক্যারিয়ারের অভিষেক হয়েছিল তার বাবার অধীনেই – ওসকার থরভাল্ডসন যখন আইসলেন্ডের আরেক ক্লাব গ্রট্টার কোচ।


কোপেনহেগেনের ১৮ বছর বয়সী তারকা ওসকারসন। ছবি: সংগৃহীত

ওসকারের বাবা থরভাল্ডসন আইসল্যান্ড জাতীয় দলের সাবেক ডিফেন্ডার। জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনটি ম্যাচ। কোচিং ক্যারিয়ারের শুরু করেন গ্রট্টার হয়েই। দেশটির তৃতীয় স্তরের এই ক্লাবটির দায়িত্ব নিয়েই তিনি তাদের তুলে আনেন দ্বিতীয় স্তরের লিগে। এবং পরের মৌসুমেই ক্লাবটি আইসল্যান্ডের শীর্ষ স্তরের লিগে উঠে আসে। তারপরই দেশটির জায়ান্ট ক্লাব বেইডাব্লিকের দায়িত্ব পান এবং দেশটির সেরা কোচের পুরস্কারও পান।


গ্রট্টায় থরভাল্ডসনের এই রূপকথার পথচলার সঙ্গী ছিলেন ছেলে অসকারসন।  প্রতিভার ঝলকানিতে নজর কাড়েন ডেনমার্কের চ্যাম্পিয়ন এফসি কোপেনহেগেনের। ২০২২ সাল থেকে এই ক্লাবের হয়েই খেলছেন ওসকারসন। দারুণ গতি ও দক্ষতাসম্পন্ন এক স্ট্রাইকার তিনি। কোপেনহেগেনের যুবদলের হয়ে গোলবন্যা বইয়ে দিয়ে জায়গা করে নিয়েছেন মূল দলে। ১২ ম্যাচ খেলে ৪ গোল ও ১ অ্যাসিস্ট করে ফেলেছেন।

এদিন ওসকারসন বাদে বাকি তিন গোল করেন দিওগো গনসালভেস, এলিয়াস আচৌরি ও  জর্ডান লারসন। ব্রেডাব্লিকের হয়ে জাসন ডাওই, ক্রিস্টিয়ান স্টেইন্ডারসন ও হোস্কুল্ডার গুনলাগসন তিনটি গোল শোধ করেন। এই জয়ে কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে উঠে গেছে কোপেনহেগেন। সেখানে তাদের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ক্লাব স্পার্টা প্রাগ। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit