রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো মিয়ানমার সামরিক জান্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতা দখলের প্রায় আড়াই বছর পর আরেক দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো মিয়ানমারের সামরিক জান্তা। 

সোমবার (৩১ জুলাই) জান্তা-নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে। 

দেশটিতে আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিল সামরিক জান্তা সরকার। তার আগে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে।সোমবার সরকারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের (এনডিএসসি) সভায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। এই বৈঠকে ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিওসহ এনডিএসসি সদস্যরা উপস্থিত ছিলেন। থিও ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি সরকারের সহ-সভাপতি ছিলেন। আর এখন জান্তা সরকারেও তিনি কাজ করেছেন।

দফায় দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোয় দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ বলছে, দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। 

প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ক্ষমতা দখলের আড়াই বছর পার হয়ে গেছে। জান্তাবিরোধী বিক্ষোভ ও সশস্ত্র সংঘর্ষে দেশটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে।

কিউএনবি/অনিমা/০১  অগাস্ট ২০২৩,/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit