শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : ঢাকার প্রবেশ পথে বিএনপির ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী লীগের হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল, জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার জেলা শহরের বনুয়াপাড়া এলাকায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। সকালে বিক্ষোভ মিছিল হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, যুগ্ন আহ্বায়ক বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, বিএনপি নেতা কামরুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন হতে দেওয়া যাবে না। এই সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে আবার গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। এই সরকারের পতন, একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরবে না।
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫