বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥

২৮ দিনে প্রবাসী আয় এসেছে ১৭৪ কোটি ৯২ লাখ ডলার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : চলতি জুলাই মাসের ২৮ দিনে প্রবাসী আয় এসেছে ১৭৪ কোটি ৯২ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার ৯৭৮ কোটি ৮২ লাখ টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসাবে)। রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

তথ্যে দেখা যায়, চলতি বছরের জুলাই মাসে প্রতি দিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ছয় কোটি ২৪ লাখ ৭১ হাজার ৪২৮ মার্কিন ডলার। বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে প্রতিদিন পাঠিয়েছিলেন সাত কোটি ৩৩ লাখ মার্কিন ডলার। পুরো জুন মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর আগের বছরের জুলাইয়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২০৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। জুলাই মাসে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ছয় কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৩৩৩ মার্কিন ডলার।

এ হিসাবে চলতি ২০২৩-২৪ অর্থবছরের সূচনা তুলনামূলক কম আয় দিয়েছে প্রবাসীরা। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, দেশে পাঠানো এই প্রবাসী আয়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ‍১৪৭ কোটি ছয় লাখ ৮০ হাজার ডলার। আর দেশে কর্মরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit