শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

‘বর্তমান সরকারের অধীনে কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধান সমর্থন করে না বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা টেরি এল ইসলে বলেছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের সদস্য হিসেবে আমি মনে করি, বর্তমান সরকারের অধীনে কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে।

রোববার (৩০ জুলাই) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্য টেরি এল ইসলে এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টেরি এল ইসলে বলেন, আমি আমেরিকা সরকারের প্রতিনিধিত্ব করি না। তবে, আন্তর্জাতিক পর্যবেক্ষক টিমের সদস্য হিসেবে আমরা আশাবাদী। আমরা মনে করি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে। এই নির্বাচন কমিশন ও প্রশাসন একটি অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন আয়োজন করতে সমর্থ হবে।

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের বরাত দিয়ে টেরি এল ইসলে বলেন, ব্লিঙ্কেন বলেছেন, তারা বাংলাদেশে যেকোনো মূল্যে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চান। সেজন্য আসন্ন জাতীয় নির্বাচনে তারা সার্বক্ষণিক নজরদারিতে রাখবে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি সাংবাদিক নিক পউল বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশা করছি সংবিধান অনুযায়ী তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে।

ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান আবেদ আলী বলেন, আগামী নির্বাচনের প্রস্ততি ও সাম্প্রতিক সময়ের নির্বাচন সম্পর্কে বিদেশি পর্যবেক্ষকরা জানতে চেয়েছেন। আগামী নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আসতে চাইছেন। এ বিষয়ে ইসির বিধিমালা জানতে চেয়েছেন। ইসি আশ্বস্ত করেছে, পর্যবেক্ষকরা ভোটের আগে ও পরে আসতে পারবেন। কমিশন থেকে কোনো বাধা নেই।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা আসবেন কি না, আসতে হলে তাদের কি করণীয় এ বিষয়ে আলোচনা হয়েছে। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে জাপানের রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী ইউসুকি সুগু ও চীনের রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী এনডি লিন উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit