বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ

দুর্গাপুরে শেষ হলো দু‘দিন ব্যাপী সাহিত্যমেলা

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১০২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহাযোগিতায়, দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শেষ হলো দু‘দিনব্যাপী সাহিত্য মেলা। শুক্রবার সন্ধ্যায় সমাপনী দিনে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।পুরস্কার বিতরণ পুর্ব আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, নেত্রকোনা জেলা প্রশাসক জেলা প্রশাসক শাহেদ পারভেজ। অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, আ‘লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মো. ওয়াহেদ আলী, সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক ড. আব্দুর রাশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ওসি তদন্ত নুরুল আলম সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা শেষে দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলার উপজেলার কবিগন স্ব-রচিত কবিতাপাঠ করেন এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির শিল্পীরা।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৩,/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit