রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প আমি বেকার, কাজ দেবেন?—স্মৃতি ইরানি ইসরাইলের ‘অস্তিত্ব টিকিয়ে রাখতে’ নেতানিয়াহুকে সরানোর দাবি

এসএসসি ও সমমানে পাসের হার ৮০.৩৯

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : প্রকাশিত হলো চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। আজ সকাল সাড়ে ৯টয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তার সঙ্গে ছিলেন দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ।

এ বছর পাসের হার ৮০.৩৯ শতাংশ। গত বছর ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

এসএসসি পরীক্ষার ফল নিয়ে মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। সেখানে তিনি জানান, শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ২৯৭৫। একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠান ৫০টি। তিনি বলেন, সিলেটে বন্যার কারণে ফল খারাপ হয়েছে। আর জিপিএ-৫ বেড়েছে কারণ পড়ালেখা ভালো হয়েছে শিক্ষার্থীদের।

এ বছর ঢাকা বোর্ডে পাসের হার ৭৭.৫৫ শতাংশ। চট্টগ্রামে ৭৮.২৯, রাজশাহীতে ৮৭.৮৯, কুমিল্লায় ৭৮.৪২, যশোরে ৮৬.১৭, চট্গ্রামে ৭৮.২৯, বরিশালে ৯০.১৮, সিলেট ৭৬.০৬, দিনাজপুরে ৭৬.৮৪ ও ময়মনসিংহে ৮৫.৪৯ শতাংশ।

এ ছাড়া কারিগরি বোর্ডে এবার পাসের হার ৮৬.৩৫ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪.৭০ শতাংশ। এবার ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। সেখানে ছাত্রীরা পাস করেছে ৮৭ দশমিক ৭১ শতাংশ। গত বছরের মতো এবারও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

আরও পড়ুন: যেভাবে জানা যাবে এসএসসির ফল

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন এবং ছাত্রী ১০ লাখ ৫৩ হাজার ২৪৬ জন।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৩,/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit