মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

ইউনাইটেডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে সহজ জয় রিয়ালের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী মৌসুম শুরু না হতেই হাইভোল্টেজ এক ম্যাচের সাক্ষী হল ফুটবল দুনিয়া। যুক্তরাষ্ট্রের টেক্সাসে উত্তাপ ছড়াল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এনআরজি স্টেডিয়ামে দুর্দান্ত এক ম্যাচ উপভোগই করেছে যুক্তরাষ্ট্রের দর্শকরা। তবে হাইভোল্টেজ ম্যাচটি সহজভাবেই জিতেছে রিয়াল মাদ্রিদ। ২-০ গোলে তারা হারিয়েছে টেন হ্যাগের ইউনাইটেডকে।

প্রথম হাফের ষষ্ঠ মিনিটেই গোল পেয়ে যায় রিয়াল। গোলস্কোরার জুড বেলিংহ্যাম। চলতি দলবদলে ডর্টমুন্ড থেকে চড়া মূল্যে এই ইংলিশ মিডফিল্ডারকে কিনেছে রিয়াল। তার প্রতিদান দিতে দেরি করলেন না ২০ বছর বয়সী এই ফুটবলার। প্রথম হাফে আর গোল হয়নি।

দ্বিতীয় হাফে রদ্রিগোর বদলি হিসেবে নামেন রিয়ালের আরেক নতুন সাইনিং হোসেলু। ম্যাচের ৮৯ মিনিটে এই হোসেলুই রিয়ালের দ্বিতীয় গোলটি করেন। আর তাতেই নিশ্চিত হয় স্প্যানিশ জায়ান্টদের জয়। গোল করতে না পারলেও আক্রমণে রিয়াল থেকে এগিয়েই ছিল ইউনাইটেড। বল দখলেও এগিয়ে ছিল ইংলিশ ক্লাবটি।

এই ম্যাচে দুই দলই তাদের সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছে। কিছুদিন আগেই বিশাল অর্থ ব্যয় করে ইন্টার মিলান থেকে আনা গোলরক্ষক ওনানাকেও শুরুর একাদশে খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড। আর রিয়ালের শুরুর একদশেই ছিলেন বেলিংহ্যাম এবং নতুন সাইনিং লেফট ব্যাক ফ্রান গার্সিয়া। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৩,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit