শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুরে বালুবাহী নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১০১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালুবাহী নৌকা ডুবে শামীম মিয়া (২০) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নদী থেকে সাঁতরে তীরে ওঠেন ৭ জন শ্রমিক। রোববার (২৩ জুলাই) সকালে সোমেশ্বরী নদীর কামার খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। নিখোঁজ শামীম মিয়া উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও নৌকায় থাকা অন্য শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমেশ্বরী নদীর জিরো পয়েন্ট থেকে বালু লোড করে ফেরার পথে অপর একটি বালুবাহী নৌকার ধাক্কায় নৌকাটি পানির নিচে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা ৮ জন শ্রমিকের মধ্যে নদী সাঁতরে ৭জন শ্রমিক প্রাণে বেঁচে কিনারায় ফিরে আসলেও শামীম নামের অপর একজন শ্রমিক নদীতে নিখোঁজ হন।

দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, দুই বালুবাহী নৌকার সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি। আমাদের ডুবুরি দল আসতেছে। তারা আসলেই উদ্ধার অভিযান চালানো হবে।

কিউএনবি/অনিমা/২৩ জুলাই ২০২৩,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit