শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

মমতার বাড়ির সামনে থেকে সশস্ত্র ভুয়া পুলিশ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১০টা নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থেকে এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছে ভোজালিসহ একাধিক অস্ত্র পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, পুলিশের বোর্ড লাগানো একটি গাড়ি নিয়ে শুক্রবার সকাল থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির খুব কাছে অপেক্ষা করছিলেন তিনি। আটক ব্যক্তির নাম শেখ নুর আমিন।

মুখ্যমন্ত্রীর বাড়ির কয়েক শ গজের মধ্যে গাড়ি নিয়ে কিভাবে পৌঁছে গেল ওই ব্যক্তি? পুলিশ কমিশনার জানিয়েছেন, ২১ জুলাইয়ের সমাবেশের জন্য এদিন সকাল থেকে বহু ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ি দেখতে যাচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সে জন্য আলাদা নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে। ওই গাড়িটি ঘিরে সন্দেহ হওয়ার কারণেই সেখানে তল্লাশি চালানো হয়।

এদিকে ঘটনার পর রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা যখন ব্যাহত হয়, তখন বোঝা যায়, সার্বিকভাবে রাজ্যের কী অবস্থা। কাজে গাফিলতির জন্য কলকাতার পুলিশ কমিশনার এবং কালীঘাট থানার ওসিকে অপসারণ করা উচিত।’

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit