শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুরে তিন কিংবন্তী‘র স্মৃতিফলক উদ্বোধন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১০৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নে টংঙ্ক আন্দোলনের মহিয়সী নারীনেত্রী, শহীদ রাশীমণি স্মৃতিসৌধ চত্ত্বরে দুর্গাপুর উপজেলার তিন কিংবদন্তী‘র স্মুতিফলক উদ্বোদন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্মৃতিফলকের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন, টংঙ্ক আন্দোলনের আরেক মহিয়সী নারীনেত্রী, জীবন্ত কিংবদন্তি কমরেড কুমুদিনী হাজং।

ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সাহিত্য গবেষনা একাডেমি নেত্রকোনা এর আয়োজনে, অর্থনৈতিক ও মানবিক উন্নয়ন সংস্থা (অমাস) এর চেয়ারম্যান, সাবেক এআইজি বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু এর অর্থায়নে স্মৃতিফলক উদ্বোধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক এর সাবেক ডিজিএম বীর মুক্তিযোদ্ধা মো. মনজুর উল হক, ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ অধ্যক্ষ ইকবাল হাসান তপু, ইউপি চেয়ারম্যান (ভার:) মো. সবুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীল কালচারাল একাডেমির সাবেক পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজং, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ্ হক, আদিবাসী গবেষক মতিলাল হাজং, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপক সরকার, পথপাঠাগার এর সভাপতি নাজমুল হুদা সারোয়ার সহ স্থানীয় গন্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: শহীদ রাশীমণি স্মৃতিসৌধ চত্ত্বরে টংঙ্ক আন্দোলনের মহানায়ক মুক্তিযুদ্ধ কালীন প্রবাসী সরকারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড মণি সিংহ, টংঙ্ক আন্দোলনের মহিয়সী নারীনেত্রী, শহীদ রাশীমণি হাজং, টংঙ্ক আন্দোলনের আরেক মহিয়সী নারীনেত্রী, জীবন্ত কিংবদন্তি কমরেড কুমুদিনী হাজং এর স্মৃতিফলক স্থাপন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit