শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চকরিয়ায় ইউপি চেয়ারম্যানের পদ থেকে জাহাঙ্গীরকে বহিস্কার

এম রায়হান চৌধূরী ,চকরিয়া প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৮৬ Time View
এম রায়হান চৌধুরী চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রদান করেন।

ওই প্রজ্ঞাপনে বলা ভেওলা হয়েছে, ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলম কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদ সহ জনস্বার্থ পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ৩৪(১) ধারার সংঘটিত করায় উল্লেখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলমকে স্বীয় পদ হতে বহিস্কার করা হলো। এছাড়াও গত ২৬ এপ্রিল ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সৌদি আরব চলে যান। এবিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান কক্সবাজারের জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিলেন।

জানা যায়, ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারার অপরাধ আমলে নেয় এবং ২০২২ সালের ১লা মে (জি.আর নং ২০৫/২২) এর ২০২৩ সালের ৩০ এপ্রিলে আদেশে ৩৪২/৩২৩/৫০৬ ধারার অভিযোগপত্র আমলে নেয় চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক। ওসব মামলার অভিযোগপত্র গঠন করা হয়। যার প্রেক্ষিতে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) ওই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। এই সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়ন সহকারি সচিব জেসমীন প্রধান। ইউপি চেয়ারম্যানকে বহিস্কারের বিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলমকে সাময়িক বহিস্কার করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এই ধরনের একটি প্রজ্ঞাপন পেয়েছেন বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৩,/সকাল ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit