সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ডাক্তারের সিল ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১২০ Time View
নোয়াখালী প্রতিনি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় ডাক্তারের সিল ব্যবহার করায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশে ফার্মেসিতে রাখায় এক দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার নলুয়া জনতা বাজারের তানভীরুল ইসলামের ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফার্মেসি দোকানদার হয়ে ডাক্তারের সিল ব্যবহার করায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে ফার্মেসিতে রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া জনতা বাজারে ফার্মেসি দোকানদার তানভীরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং উক্ত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ উপস্থিত সকলের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানার একদল পুলিশ।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৩,/সকাল ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit