শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

আর্জেন্টাইনের গোলে ‘গোল্ডকাপ’ গেল মেক্সিকোর ঘরে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে রোববার  (১৬ জুলাই) পানামাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো। এই নিয়ে ১২তম বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করল উত্তর আমেরিকার দেশটি। ১৯৯১ সালে প্রতিযোগিতাটির নাম বদলে কনকাকাফ গোল্ড কাপ করার পর এটি মেক্সিকোর নবম শিরোপা। এর আগে কনকাকাফ চ্যাম্পিয়নশিপ নাম থাকাকালীন সময়েও তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়ন তারাই।

এদিন যুক্তরাষ্ট্রকে বিদায় করে ফাইনালে আসা পানামা পাত্তাই পায়নি মেক্সিকোর কাছে। বলের দখল থেকে গোলে শট নেওয়ার ক্ষেত্রে মেক্সিকো অনেকটাই এগিয়ে ছিল। মোট ২৩টি শট নিয়ে ৭টি শট গোলে রাখতে পেরেছিল মেক্সিকো। অন্যদিকে পানামা ১৪টি শট নিয়ে মাত্র ২টি লক্ষে রাখতে সমর্থ হয়।

সান্তিয়াগো হিমিনেজ। ছবি: গোল ডটকম

এদিন দুদলই প্রচুর ফাউল করেছে। ফাউল সংখ্যা অবশ্য মেক্সিকোই এগিয়ে। তাদের ২৪টি ফাউলের বিপরীতে ১৭টি ফাউল করে পানামা। তবে উভয় দলই সমান চারটি করে হলুদ কার্ড দেখে। অপরিকল্পিত ও অগোছালো আক্রমণ-পাল্টাআক্রমণে চলা খেলায় গোলের জন্য অপেক্ষা গড়িয়েছিল শেষ ১০ মিনিটে।  দু’দলই যখন অতিরিক্ত সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ডেডলক ভাঙেন মেক্সিকোর সান্তিয়াগো হিমিনেজ। ৮৮ মিনিটে ডাচ ক্লাব ফেইনুর্ডের ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড গোল করে এগিয়ে দেন মেক্সিকোকে। শেষ পর্যন্ত আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে জন্ম নেওয়া এই ফরোয়ার্ডের গোলই শিরোপা এনে দেয় মেক্সিকোকে।  

প্রতিযোগিতাটিতে ৬ ম্যাচ খেলে ২ গোল করেছেন সান্তিয়াগো। আর্জেন্টিনায় জন্ম হলেও মেক্সিকান বাবার সন্তান সান্তিয়াগো মেক্সিকোকেই জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন। খেলেছেন দেশটির বয়সভিত্তিক দলেও। আর্জেন্টিনার অনূর্ধ্ব ২০ দলের কোচ ফের্নান্দো বাতিস্তা তাকে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে ডাকলেও তিনি মেক্সিকোকেই বেছে নেন। আর্জেন্টাইনের চেয়ে নিজেকে মেক্সিকান ভাবতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit