বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

‘ভারতের মুসলমানরা পাকিস্তানকেই সমর্থন করবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি বিশ্বকাপে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ১৯ নভেম্বর।

ভারত-পাকিস্তানের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচে ভারতের মুসলমানরা পাকিস্তানকেই সমর্থন করবেন- এমনটি জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার রানা নাভেদ।

পাকিস্তানের হয়ে ৯টি টেস্ট, ৭৪টি ওয়ানডে আর ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রানা নাভেদ। ৪৫ বছর বয়সি সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ভারতীয় দল যখন ভারতে খেলবে, তখন অবশ্যই ফেভারিট হবে। পাকিস্তান দলও খুব ভালো। ভালো ম্যাচ হবে।

তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান ম্যাচের পরতে পরতে উত্তেজনা বিরাজ করবে। গ্যালারি থাকবে দর্শকে টইটুম্বর। ভারতে অনেক মুসলমান রয়েছে, আমার বিশ্বাস তারা আমাদের সমর্থন করবে। কারণ আহমেদাবাদ আর হায়দরাবাদে আমার দুটি সিরিজ খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই বলছি।

নাভেদ আরও বলেন, আমরা ভারতে আইসিএল খেলেছি। আইসিএলে অধিনায়ক ছিলেন ইনজামাম-উল-হক। তাতে আমরা দারুণ সমর্থন পেয়েছি। আমরা বিশ্বের সব দলের সঙ্গে খেলেছি। সেখানে উপস্থিত জনতা সমর্থন করে। আমরা আশা করি ভারত-পাকিস্তান ম্যাচে দারুণ লড়াই হবে।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৩,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit