রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

সারাদেশে চিকিৎসা নিগ্রহের বিরুদ্ধে মানববন্ধন 

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১২১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই চিকিৎসকের মুক্তির দাবি জানিয়েছেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি সহ সরবস্তরের ডাক্তার)। একইসঙ্গে ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশনার নিন্দা জানিয়েছে তারা।

রোববার (০৯ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ গেইটের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান ওজিএসবির ও সর্বস্তরের চিকিৎসকরা। অভিযোগ প্রমাণের আগেই ডা. মুনা ও শাহজাদীকে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানানো হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহ ফাহমিদা সিদ্দিক পপির পরিচালনায় বক্তব্য রাখেন ওজিএসবির সভাপতি পার্কভিউ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. দিলীপ কুমার বলেন, কোনো মৃত্যুই কারো কাম্য নয়, কিন্তু জটিলতা এড়ানো যায় না।

পৃথিবীর কোথাও জটিলতার জন্য ফৌজদারি মামলা হয় না। বিনা বিচারে গ্রেফতার চিকিৎসকদের জামিন না হওয়া দুষ্ট লোকদের সুযোগ করে দেওয়ার শামিল। তাই চিকিৎসকদের জামিন ও মামলা প্রত্যাহার করা হোক। প্রমাণের আগেই তাদের হয়রানি বন্ধ করা হোক। এ ধরনের ঘটনায় সংকট বাড়বে জানিয়ে তিনি বলেন, জটিল রোগীর চিকিৎসা করতে গিয়ে যদি চিকিৎসকরা হামলা-মামলার শিকার হয়, তাহলে চিকিৎসকরা আর জটিল রোগীর চিকিৎসা করতে সাহস পাবে না। এতে রোগীদের ভোগান্তি এবং মৃত্যুর হার বেড়ে যাবে।

সংগঠনের সেক্রেটারি ওসমানী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর নাসরিন আক্তার বলেন, প্রসব বেদনায় কাতর জটিল রোগর চিকিৎসা দিতে গিয়ে আমাদের চিকিৎসকরা আজ জেলে। পৃথিবথাও এমন নজির নেই। আমি গ্রেফতার হওয়া চিকিৎসকদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি। তাদের জেলে অবস্থান একটি বাজে নজির এর আগে অভিযোগ প্রমাণ হওয়ার আগেই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দুই চিকিৎসককে গ্রেফতারসহ সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে এবার মাঠে নামছে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন।

এই প্রতিবাদ বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসকদের জন্য উল্লেখ কর সারাদেশে একই সময়ে মানববন্ধন ও চিকিৎসক ওজিএসবি এবং সর্বস্তরের চিকিৎসকবৃন্দের ব্যানারে ৯ সার চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে শহীদ মিনারের সামনে ও ওসমানী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের জন্যে সিলেটের সকল চিকিৎসকদের বিনীত অনুরোধ করা হয় যেন সবাই দুপুর ১২টা থেকে ১টার মধ্যে উক্ত কার্যক্রমে জড়ো হন।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, রাকিব আলী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. নমিতা রানী সিনহা। উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহানা ফেরদৌস, নর্থ ইস্ট মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. নাহিদ ইলোরা, প্রফেসর ডা. মোখলেছুর রহমান, প্রফেসর ডা. এনায়েত হোসেন, প্রফেসর ডা. কাজী জানে আলম, ডা. আবু সাইদ আব্দুলাহ মকুল, ডা. আর. কে. এস রয়েল, ডা. তরিকুল ইসলাম, ডা. আখলাক আহমেদ আজিজুর রহমান রোমান, ডাঃ আশিক আনোয়ার বাহার সহ ওজিএসবি ও সর্বস্থরের ডাক্তার প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit