শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

দর্শকদের কাছে প্রশংসিত ‘ক্যাসিনো’

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৩৬২ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের ‘ক্যাসিনো’ বিকেল ৪টা ৪৫ মিনিটের শো হাউজফুল গিয়েছে। পাশাপাশি হাউজফুল গিয়েছে যমুনা ব্লকবাস্টার সিনেমাসেও। এমন খবরে উচ্ছ্বসিত সিনেমাটির পরিচালক সৈকত নাসির। বললেন, ‘বলেছিলাম ক্যাসিনো হবে এই ঈদের কচ্ছপ গতির সিনেমা। ধীরে ধীরে দর্শকদের মন জয় করবে।’

শুক্রবার ক্যাসিনো শো শেষে দর্শকদের কাছে মন্তব্য জানতে চাইলে তারা সিনেমাটির দারুণ প্রশংসা করেন। বলেন, অন্য এক নিরবকে দেখলাম। ক্যাসিনোর অন্ধাকর এক জগতের যাবতীয় দারুণভাবে এই গল্পে ফুটে উঠেছে। পাশাপাশি ছবির খল অভিনেতা তাসকিনেরও দারুণ প্রশংসা করলেন দর্শকরা। নিরব-বুবলী অভিনীত ‘ক্যাসিনো’য় মুক্তির আগে থেকেই প্রচারে ছিলেন নিরব। কথা ছিল, মুক্তির পর হলে হলে যাবেন, দর্শকের সঙ্গে সিনেমাটি দেখবেন। কিন্তু তা আর হচ্ছে না।

নিরব বলেন, ‘ঈদের আগের দিন থেকেই শরীরটা জ্বর জ্বর লাগছিল। ভাবলাম, ওষুধ খেলে হয়তো ঠিক হয়ে যাবে। এই ভেবে ঈদের দিন বিকেলের শোতে বসুন্ধরা সিনেপ্লেক্সে গেলাম। কিন্তু গিয়ে ১০ মিনিটও থাকতে পারিনি। শরীরে জ্বর বাড়তে থাকে। কোনোমতে বাসায় ফিরেই বিছানাগত হয়ে গেছি। এখন শরীরের তাপমাত্রা ১০৩ ডিগ্রি।’

বিছানায় শুয়ে আফসোস করে এই নায়ক আরও বলেন, ‘ইচ্ছা ছিল ঈদের সময় হলে হলে যাব। দর্শকের সঙ্গে বসে নিজের সিনেমা দেখব। তাঁদের সঙ্গে কথা বলব, ছবি তুলব। এখন কবে কখন জ্বর কমবে, কে জানে!’হলে হলে না যেতে পারলেও কষ্ট করে ফোনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু জায়গায় সিনেমাটির খবরাখবর রাখছেন নিবর।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit