শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

চীনে পশ্চিমাবিরোধী নতুন আইন পাস

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৩০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক সময়ে বৈশ্বিক নানা ইস্যুতে চীনের সক্রিয় অবস্থান, বিশ্বে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে যোগ করেছে ভিন্নমাত্রা। অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়কে পাশ কাটিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে চীন। শুধু যুক্তরাষ্ট্রই নয়, গোটা পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করেই আগ্রাসী কূটনীতির দিকে অগ্রসর হচ্ছে চীন। যার সবচেয়ে বড় প্রমাণ কূটনৈতিক চাল হিসেবে পশ্চিমাবিরোধী নতুন আইন পাসের ঘটনা।

বিদেশিদের আরোপ করা নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার (২৯ জুন) ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটি আইনটি পাস করে। এতে বলা হয়, চীনা স্বার্থবিরোধী যেকোনো কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন প্রেসিডেন্ট শি জিনপিং। বাণিজ্য, প্রযুক্তি ও হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নেয়া চীন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে ব্যবহৃত হবে আইনটি। চীনা নাগরিকদের বিরুদ্ধে কেউ কোনো বৈষম্যমূলক পদক্ষেপ নিলে তাদের ‘স্যাংশন লিস্টে’ অন্তর্ভুক্ত করা হবে।
তালিকায় থাকা ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন না চীনে। দেশটিতে থাকা তাদের সম্পদও জব্দ করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্য দিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে নিজের ক্ষমতাকে আরও সুসংহত করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কার পাশাপাশি পশ্চিমা আধিপত্য বিরোধী গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে এই আইনটিকে। মূলত ওয়াশিংটন-বেইজিং উভয়পক্ষই একটি স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের কথা বললেও আদতে একে ফাঁকাবুলি বলেই মনে করেন বিশেষজ্ঞরা। উল্টো এতে দু’দেশের শীতল সম্পর্ক আরও ঘনীভূত হবে বলে ধারণা তাদের।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit