মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ক্যাম্প ন্যু’য়ে মেসির সম্মানে ম্যাচ আয়োজন করবে বার্সা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ২০৪ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে দলে ভেড়াতে ব্যর্থ হয়ে বার্সেলোনা এখন তার সম্মানে একটি ম্যাচ আয়োজনের কথা ভাবছে। ২০২১ সালে ক্লাব ছাড়ার পর এবং ২০২৩ সালে ফের ফেরার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর এই ম্যাচ দিয়ে ফের ক্লাবটিতে পা রাখবেন তিনি।

এস্পোর্ত-৩ চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান ল্যাপোর্তা এমনটাই জানান। বর্তমানে পুনর্নিমাণে থাকা ক্যাম্প ন্যুয়ে রোসারিওতে জন্ম নেওয়া বিশ্বকাপজয়ী মহাতারকাকে সম্মান জানিয়ে এই ম্যাচ আয়োজনের মধ্য দিয়েই নতুন করে খেলা গড়াবে আবার। বার্সেলোনার ইতিহাসের সফলতম খেলোয়াড় মেসি। ক্লাবটির জার্সিতে সবচেয়ে বেশি গোলের মালিক তিনিই। ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর নতুন আঙ্গিকে ফের ক্যাম্প ন্যু’য়ে ফুটবল মাঠে গড়াবে বলে জানান ল্যাপোর্তা।

বার্সেলোনার প্রেসিডেন্ট মনে করেন ক্লাবটির জন্য এটি দারুণ একটি মুহূর্ত হতে চলেছে। এ সময় তিনি মেসিকে বার্সেলোনায় ফেরানোর বিষয়ে ক্লাবের ব্যর্থতা নিয়েও কথা বলেন, ‘সে (মেসি) এখানে এসে খুব বেশি চাপ নিতে চায়নি, আর আমরাও এখানে চাপেই ছিলাম। সে তার নিজের মুখেই বলেছে, সে নিজেকে খুব ভালোভাবে বোঝে এবং কাতালানদেরও। বার্সেলোনা সবসময় তার (মেসির) ঘর হিসেবেই থাকবে।’

ল্যাপোর্তা আরও বলেন, ‘আমি বিশ্বাস করি যে, সে ইন্টার মিয়ামিতে ভালো করবে। আমি তাকে এরই মধ্যে জানিয়েছি যে, আমরা তার জন্য দারুণ একটা সম্মাননার ব্যবস্থা করছি। আমাদের অবশ্যই কিংবদন্তি খেলোয়াড়দের স্মরণ করতে হবে। আশা করি যখন আমরা ক্যাম্প ন্যু ফের খুলে দিব তখন এটা সম্ভব হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit