সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বৃষ্টিতে মোবাইল ভিজে গেলে কী করবেন?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ২৩৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বর্ষা মৌসুমে কখন যে ঝমঝম করে বৃষ্টি চলে আসে বলা মুশকিল। তাই বাইরে বের হওয়ার আগে সঙ্গে ছাতা থাকা খুব জরুরি। তবে ছাতা দিয়ে মাথা রক্ষা হলেও পকেটে থাকা মোবাইল ফোনটি কিন্তু সব সময়ে রক্ষা করা যায় না।

একটু অসতর্ক হলেই বৃষ্টির পানি লেগে ফোন খারাপ হয়ে যেতে পারে। তবে কয়েকটি বিষয় মাথায় রাখলে ফোন থাকবে সুরক্ষিত। কোনো কারণে যদি ফোনে পানি লেগে যায়, তাহলে প্রথমেই ফোনটি বন্ধ করে দিন। তার পর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। পানি ফোনের মধ্যে ঢুকে যাতে শট সার্কিট না হয়ে যায় সে জন্য ফোন বন্ধ করে দেওয়াই ভালো।

বর্ষার দিনে সব সময়ে একটি পলিথিন রাখুন। হঠাৎ বৃষ্টিতে সঙ্গে ছাতা না থাকলে ফোনটি পলিথিনে ঢুকিয়ে রাখুন। পলিথিন ব্যাগের ওপরে গিঁট মেরে দিন। চাইলে জিপার লক ব্যাগও ব্যবহার করতে পারেন। সেই ব্যাগের ভেতরে ফোন ঢুকিয়ে জিপ লক করে দিন। ফোনের একটা ওয়াটারপ্রুফ কাভার কিনে রাখুন। এই কাভারে ফোন ঢুকিয়ে নিলে আর ভিজে যাওয়ার ভয় থাকবে না। এই কাভারের মধ্যে রেখেও ফোন ব্যবহার করতে পারেন।

ফোন যদি কোনোভাবে ভিজে যায়, সে ক্ষেত্রে সঙ্গে সঙ্গে তা চার্জে বসাবেন না। ফোন সম্পূর্ণ শুকিয়ে গেলে তবে চার্জে বসান। চার্জ না থাকলেও ভিজে ফোন কখনও চার্জে বসাবেন না। যে কোনো সময়ে বিপদ ঘটে যেতে পারে। ফোনে কোনো কারণে পানি ঢুকে গেলে ঘাবড়াবেন না। ফোনটি সঙ্গে সঙ্গে চালের ড্রামে রেখে দিন। অন্তত ৩-৪ ঘণ্টা রেখে দিন। চাল ফোনের ভেতরে জমে থাকা পানি শুষে নেবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit