মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

নেইল পলিশ তুলতে ঘরের কী ব্যবহার করবেন?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ২২৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রিমুভার ছাড়া ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজেই নেইল পলিশ তুলতে পারবেন।

টুথপেস্ট: রিমুভার না থাকলেও টুথপেস্ট কিন্তু সকলের বাড়িতেই থাকে। একটি ব্রাশে টুথপেস্ট আর বেকিং সোডা লাগিয়ে নখের ওপর ঘষলেই উঠে যাবে নেইল পলিশ।

স্যানিটাইজার: স্যানিটাইজার শুধু জীবাণুমুক্ত করে না, নেইল পলিশ তুলতেও সাহায্য করে। তুলো ভালো করে স্যানিটাইজার ভিজিয়ে নিয়ে নখের ওপর ঘষলে মুহূর্তে উঠে আসবে নেইল পলিশ।

নেইল পলিশ: পুরোনো নেইল পলিশ তুলতে নখের ওপর নতুন নেইল পলিশের প্রলেপ লাগান। এতে আগের নেইল পলিশ নরম হয়ে যাবে। তুলো বা নরম কাপড় দিয়ে ডললে সহজেই উঠে যাবে।

ডিউডোর‌্যান্ট: নেইল পলিশ তুলতে কাজে আসে ডিউডোর‌্যান্ট বা বডি স্প্রেও। নখের ওপর ডিউডোর‌্যান্ট স্প্রে করে তুলো দিয়ে ঘষলেই উঠে যাবে নেইল পলিশ।

লেবু আর ভিনিগার: এই দুই উপাদান মোটামুটি সব কিচিনেই থাকে। একটি পাত্রে লেবুর রস আর ভিনিগার মিশিয়ে তাতে আঙুল ডুবিয়ে কিছু ক্ষণ রাখুন। মিনিট পাঁচেক পরে তুলো দিয়ে ঘষলেই উঠে যাবে নেইল পলিশ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit