রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
করাচির এক হাসপাতালে তিন বছর বয়সীসহ ৮০ শিশু এইডসে আক্রান্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কারিগরির ৬ষ্ঠ শ্রেণির ভোকেশনাল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ সময় ২৩ জুলাই ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাতে ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে গুলি করে হত্যা 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১২৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের বুসাবেলোতে সন্ত্রাসীরা নোয়াখালীর কবিরহাট উপজেলার প্রবাসী এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রিগান ইসলাম (৩৫) উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের শ্রীনদ্দি গ্রামের উলাল মিয়ার বাড়ির তাজু মিয়ার বড় ছেলে।গতকাল সোমবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে বুসাবেলোতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই ফাহিম মাহমুদ জানান, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তার বড় ভাই। এরপর ২০২১ সালে দেশে আসার পর প্রায় ৫ মাস ছুটি কাটিয়ে পুনরায় আফ্রিকা চলে যান। সোমবার রাতে দোকানের মালামাল ক্রয় করে দোকানের সামনে আসেন তিনি। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আগে থেকেই ওঁত পেতে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।  বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন বলেন, তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে পরিবারটির খোঁজ খবর নেওয়া হয়েছে। নিহতের পরিবার তার মরদেহ আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৩,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit