শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি কোনটি?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ছবির প্রযোজনা হয় ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেই। বছর জুড়ে নানা ভাষায় আঠেরোশোর বেশি ছবি মুক্তি পায় ভারতে। গত এক দশকে ভারতে তৈরি হওয়া সব থেকে ব্যয়বহুল ছবির প্রসঙ্গ আসলে অনেকেই হয়তো বলবেন ‘আদিপুরুষ’-এর কথা। কেউ বা তার আগে মুক্তি পাওয়া ‘বাহুবলী’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘কেজিএফ ২’, ‘ধুম ৩’ইত্যাদি ছবির কথাও বলবেন।

তবে সেসব ছাপিয়ে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি হিসাবে এগিয়ে থাকবে নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’। প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানি অভিনীত এই ছবিটিই এখন পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি খরচ করে তৈরি হওয়া ছবি হতে চলেছে। ছবিটির বাজেট ৬০০ কোটি টাকা।

জানা গেছে, প্রভাস ছবিটির জন্য নিয়েছেন দেড়শো কোটি টাকা। ছবির বাজেটের এক-চতুর্থাংশ প্রভাসের জন্যই ব্যয় করা হয়েছে। অন্যদিকে কমল হাসান নিয়েছেন ২০ কোটি টাকা। দীপিকার পারিশ্রমিক ১০ কোটি। অমিতাভ, দিশা প্রমুখের জন্য খরচ হয়েছে ২০ কোটি। অভিনেতাদের পারিশ্রমিক সব মিলিয়ে ২০০ কোটি। প্রযোজনার খরচ ঠিক এর দ্বিগুণ, অর্থাৎ ৪০০ কোটি টাকা।

কিছু দিন আগে মুক্তি পাওয়া ‘আদিপুরুষ’ ছবির বাজেট ছিল ৫০০ কোটি টাকা। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’-এর বাজেটও ছিল ৫০০ কোটি। দক্ষিণী তারকা রজনীকান্ত অভিনীত ‘২.০’-এর বাজেট ছিল ৫০০ কোটি। রণবীর সিং-আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ তৈরি করতে লেগেছিল ৪১০ কোটি টাকা।

আমির খান এবং অমিতাভ বচ্চন অভিনীত ‘থাগস অফ হিন্দুস্তান’ তৈরি হয়েছিল ৩১০ কোটি টাকায়। ‘বাহুবলী’ ছবিটি মুক্তি পেয়েছিল দু’ভাগে। ২৫০ কোটি বাজেট ছিল এই ছবির। এমনকি শাহরুখ খান অভিনীত বিপুল সাফল্যের মুখ দেখা ছবি ‘পাঠান’-এর বাজেটও ছিল ২৫০ কোটি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit