শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

কোরবানির পশুর চামড়া যেভাবে ব্যবহার করবেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : সামর্থ্যবানরা কোরবানি করবেন, তবে কোরবানির পশুর চামড়া কী করবেন?

কেননা, কোরবানিদাতা চাইলেই কোরবানির পশুর চামড়া বিক্রির টাকা নিজের জন্য খরচ করতে পারবেন না। চলুন জেনে নিই এ সম্পর্কে ইসলাম কী বলে–

কোরবানির পশুর চামড়ার ব্যবহার

কোরবানিদাতা চাইলে তার দেয়া কোরবানি করা পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারবেন। সে ক্ষেত্রে কোনো বাধা নেই।

কোরবানির পশুর চামড়া ব্যবহার সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা কোরবানির পশুর চামড়া দ্বারা উপকৃত হও; তবে তা বিক্রি করে দিয়ো না।’

কোরবানির পশুর চামড়া বিক্রি

কোরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে। তবে বিক্রীত অর্থ কোরবানিদাতা নিজ কাজে খরচ করতে পারবেন না। আর চামড়া বিক্রির টাকা নিজের কাজে খরচ করা জায়েজও নয়। এ অর্থ গরিব-মিসকিনদের মাঝে বিতরণ করে দিতে হবে।

হজরত আলী (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন, ‘আমি যেন কোরবানির মজুরি বাবদ মাংস বা চামড়া থেকে কসাইকে কোনো কিছু না দিয়ে থাকি।’

এখন প্রশ্ন: চামড়া বিক্রির অর্থ কারা পাবে?

যারা জাকাত, ফিতরা পাওয়ার উপযুক্ত তারাই কোরবানির পশুর চামড়ার অর্থ পাওয়ার হকদার। তবে এ ক্ষেত্রে এতিম, গরিব তালিবুল ইলম তথা ইলমে দ্বীনের গরিব শিক্ষার্থীকে অগ্রাধিকার ভিত্তিতে তা দেয়া উচিত। তালিবুল ইলম তথা ইলমে দ্বীনের শিক্ষার্থী যদি এতিম বা গরিব হয়, তবে তাকে জাকাত, ফিতরা ও কোরবানির পশুর চামড়ার মূল্য দানে বেশি সওয়াব রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit