শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

আবারও এক ছবিতে কারিনা-কিয়ারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৩০ Time View

বিনোদন ডেস্ক : এর আগে ২০১৯ সালে রাজ মেহতা পরিচালিত ‘গুড নিউজ’ ছবিতে এই তারকারা একসঙ্গে কাজ করেছেন। সেই ছবিতে অক্ষয় কুমার এবং দিলজিৎ দোসাঞ্জও ছিলেন। তবে কারিনা ও কিয়ারার ভক্তরা তাদের এ জুটিকে একসঙ্গে পর্দায় দেখে খুব খুশি হয়েছিলেন।

শোনা যাচ্ছে, অশ্বিনী আইয়ারের আগামী ছবিতে এই দুই অভিনেত্রীকে আবারও একত্রে দেখা যাবে। ফারহান আখতার এবং রীতেশ সিদ্ধানির প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে ছবিটি তৈরি হবে। আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে জানা যায়, সিনেমার চিত্রনাট্য লেখার কাজ চলছে এখনও।

এদিকে কিয়ারা ব্যস্ত সশয় পার করছেন তার আগামী ছবি ‘সত্যপ্রেম কি কথা’র প্রচারণায়। অন্যদিকে সুজয় ঘোষ পরিচালিত একটি থ্রিলারে অভিনয় করছেন কারিনা। ২০০৫ সালের অন্যতম বেস্টসেলিং জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে তৈরি হচ্ছে সেটি। এ কাজ দিয়েই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হবে কারিনার।

এসব কাজ মিটিয়েই হয়তো একসঙ্গে পর্দায় আসবেন কিয়ারা এবং কারিনা। প্রসঙ্গত, ২০১৯ সালে রাজ মেহতা পরিচালিত ‘গুড নিউজ’ ছবিতে পর্দা ভাগ করে নিয়েছিলেন কিয়ারা ও কারিনা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৩,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit