মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

কোমা থেকে ফিরলেন পিএসজির গোলরক্ষক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : গত মাসে স্পেনে একটি ঘোড়দৌড়ে অংশ নিয়ে বড় দুর্ঘটনার শিকার হয়েছিলেন রিকো। প্রতিযোগিতা চলাকালীন উল্টো দিক থেকে আসা একটি ঘোড়ার সঙ্গে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান এবং মাথায় আঘাত পান। এরপর তাকে হেলিকপ্টারে সেভিয়ার ভার্জেন দেল রোসিও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। 

 
তবে সোমবার (১৯ জুন) গণমাধ্যমের মুখোমুখি হয়ে আশার কথা শুনিয়েছেন তার স্ত্রী আলবা সিলভা। কোমা থেকে রিকো ফিরেছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি প্রথম থেকেই জানতাম, সে এটা কাটিয়ে উঠবে। কারণ, সে একজন চ্যাম্পিয়ন… এরই মধ্যে আমরা ভালো কিছু দেখছি।’
 
২০২০ সালে যোগ দেয়ার পর থেকে পিএসজির হয়ে এখন পর্যন্ত ২৪টি ম্যাচ খেলেছেন রিকো। মাঝে মায়োর্কার হয়ে লোনে খেলেছেন ১৫ ম্যাচ। স্পেন জাতীয় দলের হয়েও খেলেছেন এক ম্যাচ।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit